× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:২৪ পিএম

কৃষিমন্ত্রী হচ্ছেন শামসুজ্জামান দুদু!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:২৪ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি - সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি - সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতৃবৃন্দ। এমন পরিস্থিতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে কৃষিমন্ত্রী করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন চলছে।

বিএনপির গুলশান কার্যালয়ের বিশ্বস্ত একটি সূত্র দৈনিক রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি বলছে, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে পূর্বঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। গুরুত্ব বিবেচনায় কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব শামসুজ্জামান দুদুকে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। যদিও এটি দলীয় সিদ্ধান্তের বিষয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে তিনি বিজয়ী হয়েছেন।

চুয়াডাঙ্গা জেলার সন্তান শামসুজ্জামান দুদু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও এম.এস.সি. ডিগ্রী লাভ করেছেন। তিনি ১৯৮৫ ও ১৯৮৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

শামসুজ্জামান দুদু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কৃষি বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯৬ সালে চুয়াডাঙ্গা-১ আসন থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন।

রূপালী বাংলাদেশ

Link copied!