× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:৫৯ পিএম

যারা পরিবর্তন চান তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন : মির্জা ফখরুল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:৫৯ পিএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা পরিবর্তন চান তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আয়োজিত আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে উদার গণতন্ত্রের জয় হয়েছে। এর মাধ্যমে দেশের ইতিহাসে পরিবর্তনের শুভসূচনা হয়েছে এবং বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করছে।

মির্জা ফখরুল বলেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৬ লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ২০২৪ সালে দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে প্রমাণ হয়েছে, বিএনপির নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ। যারা পরিবর্তন চান তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন।

এই নির্বাচনে উদার গণতন্ত্রের বিজয় হয়েছে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে নেতার হাত শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!