× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:২৩ পিএম

মন্ত্রিসভার আলোচনায় নতুন মুখ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:২৩ পিএম

জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সরকার গঠন করছে। এমন পরিস্থিতিতে বিএনপির সাবেক চেয়ারপারসন  খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন চলছে। 

বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের বিশ্বস্ত সূত্র বলছে, জহির উদ্দিন স্বপনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন জহির উদ্দিন স্বপন। তিনি ১ লাখ ৫৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট।

১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে বরিশাল-১ থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

বিএনপির মিডিয়া সেলের সাবেক আহ্বায়ক এবং দলের সাবেক চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য।

তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের (বিএনআরসি) পরিচালক।

রূপালী বাংলাদেশ

Link copied!