× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৬:৫৫ পিএম

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতা বহিষ্কার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৬:৫৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন খানের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়ন বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অন্য প্রার্থীর হয়ে কাজ করায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বহিষ্কৃত নেতারা হলেন সদর কড়িকান্দি ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া এবং একই ওয়ার্ডের সদস্য জুয়েল শিকদার।

তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূঁইয়া জানান, দলীয় নির্দেশনা উপেক্ষা করে তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এছাড়া তারা বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধেও কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব কারণে সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!