× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৮:০৯ পিএম

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৮:০৯ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি- সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। নিউরো আইসিইউতে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে একটি দলীয় সূত্র।

সূত্রটি জানিয়েছে, ‘মির্জা আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে নিরাপদে পৌঁছেছে। বিমানবন্দর থেকে দ্রুতই অ্যাম্বুলেন্সে করে উনাকে জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকদের সাথে আমার কথা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, তাঁকে জেনারেল হাসপাতালের নিউরো ডিপার্টমেন্টে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। সাড়ে তিন ঘণ্টা ভ্রমণে কিছু অসুবিধা হয়নি। উনি নিরাপদে আছেন।’

সূত্রটি আরও জানিয়েছে, রোববার (১৫ মার্চ) সাড়ে ১১টায় মির্জা আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায়। আড়াইটা নাগাদ সিঙ্গাপুরে পৌঁছায় এয়ার অ্যাম্বুলেন্স।

এর আগে, গত বুধবার ইফতারে পানি পানের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তির পর সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে ভার্চুয়াল মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শুক্রবার দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। 

রূপালী বাংলাদেশ

Link copied!