ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা।
শনিবার (১১ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা।
মনোনয়নপত্র সংগ্রহ করা তারকারা হলেন- সংগীতশিল্পী রিজিয়া পারভীন, সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন এবং নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী।
মনোনয়ন ফরম সংগ্রহের পর কনকচাঁপা বলেন, মহান সংসদে দাঁড়িয়ে জনগণের কথা বলতে চাই। জনগণের দুঃখের কথা বলতে চাই।
কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন রিজিয়া পারভীন।
নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বেবী নাজনীন।
এদিকে, মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ আমান উল্লাহ চৌধুরীর মেয়ে ফারহানা চৌধুরী বেবীও। তিনি বর্তমানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন