× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ১০:২৪ পিএম

মির্জা আব্বাসের স্বাস্থ্যের উন্নতি, শিগগির দেশে ফিরবেন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ১০:২৪ পিএম

মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আগের চেয়ে উন্নতি হয়েছে বলে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে কিছুটা স্বাভাবিকভাবে আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন।

সোমবার (১১ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য ও বিএনপির চেয়ারম্যানের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান রূপালী বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, ঈদের আগে তার দেশে ফেরার বিষয়ে পরিবারের পক্ষ থেকে আগ্রহ রয়েছে। তবে চিকিৎসকের পরামর্শের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে মির্জা আব্বাসের দেশে ফেরার সময়সূচি নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। প্রাথমিক অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক জটিলতা বাড়তে থাকায় গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হয়।

রাজনৈতিকভাবে বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী মির্জা আব্বাস গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন। ওই নির্বাচনে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করেন। বর্তমানে সংসদ সদস্যের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!