× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ১২:৩০ পিএম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ১২:৩০ পিএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সন্ধ্যায় হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সন্ধ্যা ৬টায় গুলশানের বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে যাবেন।

বেগম জিয়ার হাসপাতালে যাওয়া উপলক্ষে এভার কেয়ার হাসপাতাল এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি বাংলাদেশ থেকে রওনা দিয়ে ৮ জানুয়ারি লন্ডন পৌঁছান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে তিনি টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন।

পরে ২৫ জানুয়ারি খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!