ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

‘সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই বড় চ্যালেঞ্জ’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১২:২৮ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই জাতির জন্য বড় চ্যালেঞ্জ। তিনি মনে করেন, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখে। যদি অন্য কোনো প্রক্রিয়ায় সংশোধনী প্রণয়ন করা হয়, তবে তা পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

তিনি আরও বলেন, সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে। তবে সুষ্ঠু নির্বাচন না হলে অর্জন বলতে কিছু থাকবে না। একই অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ভোটসংক্রান্ত জনগণের দুশ্চিন্তা দূর করা সরকারের দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন।