× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ১২:১৯ পিএম

এভারকেয়ারে পৌঁছেছেন ডা. জুবাইদা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ১২:১৯ পিএম

ডা. জুবাইদা রহমান। ছবি- সংগৃহীত

ডা. জুবাইদা রহমান। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে লন্ডন থেকে ঢাকায় অবতরণ করেন ডা. জুবাইদা। দেশে পৌঁছানোর পর কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে সরাসরি এভারকেয়ারের উদ্দেশে রওনা হন তিনি। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেবেন বলে জানা গেছে।

এদিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় না পৌঁছানোয় খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার পরিকল্পনা পিছিয়ে গেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।

তিনি আরও বলেন, ম্যাডামের শরীর যাত্রার উপযুক্ত থাকলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে রোববার (৭ ডিসেম্বর) লন্ডন নেওয়া হবে।

Link copied!