× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:৩৯ পিএম

ভুল মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন রিজভী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:৩৯ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি- সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ফটোকার্ডের ভিত্তিতে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, একটি গণমাধ্যমের লোগো ব্যবহার করে ডিএমপি কমিশনারের একটি কথিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পাশাপাশি শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত এক সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসুর সহ-সভাপতির চা খাওয়ার দৃশ্য দেখানো একটি ছবিও ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, উভয় তথ্যই ছিল ভিত্তিহীন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি।

রুহুল কবির রিজভী বলেন, তথ্য যাচাই না করেই তিনি শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব বিষয় উল্লেখ করে বক্তব্য দেন। অনিচ্ছাকৃত ওই ভুলের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
 

Link copied!