× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:৪৫ পিএম

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপির ইতিহাস গড়ার প্রস্তুতি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:৪৫ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার এই মুহূর্তকে ঘিরে দলটি ইতিহাস গড়ার মতো সংবর্ধনার পরিকল্পনা করছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত এই সভার শিরোনাম ছিল— ‘জাতির ক্রান্তিলগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’।

মির্জা ফখরুল বলেন, ‘আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমাদের নেতা দীর্ঘ ১৮ বছর নির্বাসনে থাকার পর ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসবেন। এটি আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয়। আমরা ২৫ ডিসেম্বর তাকে এমন এক সংবর্ধনা জানাব, যা আগে কোনো নেতা বাংলাদেশে পাননি। আমরা সবাই প্রস্তুত।’

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান অনিশ্চয়তার মাঝে এই খবর আমাদের মধ্যে নতুন আশার আলো দেখিয়েছে। একদিকে আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন, অন্যদিকে তারেক রহমান আমাদের পথ দেখাচ্ছেন, আমাদের জন্য আলো আর শক্তি হয়ে উপস্থিত হচ্ছেন।’

দলীয় শীর্ষ নেতারা সবাই ঐক্যবদ্ধভাবে এই প্রত্যাবর্তনকে স্মরণীয় ও ঐতিহাসিকভাবে সংবর্ধনা জানাতে প্রস্তুতি নিচ্ছেন।

সভায় ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক (অব.) লে. কর্নেল জয়নুল আবেদিন, মুক্তিযোদ্ধা দলের (অব.) মিজানুর রহমান, নজরুল ইসলাম, এম এ হালিম, এম এ হাকিম খান এবং জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সদস্য সচিব কেএম কামরুজ্জামান নান্নু।

Link copied!