× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ১০:৩০ এএম

ধুনটে শ্রমিক দলের ১০ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৬, ২০২৬, ১০:৩০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের অধীনস্থ সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাতে উপজেলা শ্রমিক দলের সভাপতি খোরশেদ মন্ডল, সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক স্বপন ইসলামের অনুমোদনে দপ্তর সম্পাদক কালাম হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে উপজেলার ১০টি ইউনিয়ন শ্রমিক দলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।

উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম জানান, ইউনিয়ন কমিটিগুলোর মেয়াদ শেষ হওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, শিগগিরই ত্যাগী, সক্রিয় ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে নতুন ইউনিয়ন কমিটি গঠন করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!