× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:০৬ এএম

জীবননাশের আশঙ্কায় থানায় জিডি করলেন আব্দুল আওয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:০৬ এএম

আব্দুল আওয়াল মিন্টু। ছবি : সংগৃহীত

আব্দুল আওয়াল মিন্টু। ছবি : সংগৃহীত

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) ফেনীর দাগনভূঞা থানায় তার পক্ষে নির্বাচনি এজেন্ট মোহাম্মদ শামছুদ্দিন জিডিটি করেন।

বিষয়টি নিশ্চিত করে ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান বলেন, বিএনপি প্রার্থী তার প্রতিনিধির মাধ্যমে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জিডিতে উল্লেখ করা হয়, গত ৪ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর এক নির্বাচনি সভায় দলটির নেতা মেজবাহ উদ্দিন সাঈদ ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টুকে উদ্দেশ করে বক্তব্য দেন।

ওই বক্তব্যে মেজবাহ উদ্দিন সাঈদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে আপনি কোথায় পালিয়ে যাবেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা ভাত রেখে পালিয়ে গেছে, আপনাকে কী রেখে পালাতে হবে, তা আমি বলতে চাই না।

জিডিতে দাবি করা হয়েছে, বিভিন্ন সময় ও বিভিন্ন মাধ্যমে মেজবাহ উদ্দিন সাঈদসহ জামায়াতের কয়েকজন নেতা নিয়মিত হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এতে আবদুল আউয়াল মিন্টু সম্মানহানির পাশাপাশি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন।

এই পরিস্থিতিতে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা থেকে আইনগত সুরক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!