× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০২:৪৫ এএম

‘মুক্তিযুদ্ধ না হলে শেখ মুজিব ও জিয়াউর রহমান থাকতেন না’

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০২:৪৫ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ যদি বাংলাদেশে না থাকত, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকতেন না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও থাকতেন না। বিএনপিও থাকত না, আওয়ামী লীগও থাকত না।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

এসএম জিলানী বলেন, নির্বাচন এসেছে আর স্বাধীনতাবিরোধীরা জোট বেঁধেছে। সেই জোট থেকে গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনে রাজবাড়ী থেকে এক ভদ্রলোক আসছেন, মাথায় জিন্নাহ ক্যাপ পরে।

পাকিস্তানিরা যে ক্যাপ পরে এলাকায় চলাফেরা করত, সেই একই ক্যাপ পরে তিনি সনাতনী ধর্মাবলম্বী মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এখানে নির্বাচন করার পাঁয়তারা করছেন।

তিনি আরও বলেন, আমি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে খাটো করে দেখছি না। কিন্তু যারা ধর্মের লেবাস পরে মানুষকে বিভ্রান্ত করে ভোট নিতে চান, তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে।

টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার জনগণের উদ্দেশে তিনি বলেন, ৫ আগস্টের পর এখানকার মানুষ অসহায় হয়ে পড়েছে। কারণ ঢাকায় গিয়েও তারা নিজেদের বাড়ি টুঙ্গিপাড়া, কোটালীপাড়া বা গোপালগঞ্জ বলতে ভয় পায়। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই আপনারা যদি আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠান, তাহলে আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা দেবো।

আমি যদি সংসদে যেতে পারি, তাহলে শুধু ঢাকা শহর নয়; টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সবখানেই আপনারা বুক ফুলিয়ে সিনা টান করে চলবেন বলে মন্তব্য করেন তিনি।

জনসভায় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের, টুঙ্গিপাড়া বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ আরও প্রমূখ।

রূপালী বাংলাদেশ

Link copied!