× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ১০:১৭ পিএম

গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন পরিচালনায় শিবিরের ৮ সদস্যের কমিটি গঠন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ১০:১৭ পিএম

ছাত্রশিবিরের লোগো। ছবি- সংগৃহীত

ছাত্রশিবিরের লোগো। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা পরিচালনার জন্য ৮ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এই কমিটির অনুমোদন দেন।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, এবং সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদি।

কমিটির অন্য সদস্যরা হলেন: কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেদওয়ানুল ইসলাম, কেন্দ্রীয় পাবলিক রিলেশনস সম্পাদক ইঞ্জিনিয়ার তানভীর হোসেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ডাকসু জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মুহিবুর রহমান।

এক বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, বিগত দেড় দশকের দুঃশাসন ভেঙে ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, তার মূল ভিত্তি হলো ‘জুলাই সনদ’। এই সনদ বাস্তবায়ন এবং বৈষম্যহীন সমাজ গড়ার জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার অপরিহার্য। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী শাসন ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মর্যাদাশীল বাংলাদেশ গড়ার জন্য একটি ঐতিহাসিক সংস্কার যাত্রা শুরু হয়েছে। স্বনির্ভর দেশ বিনির্মাণের এই মুহূর্তে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সুদৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানাই।’

Link copied!