× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৮:৪৩ পিএম

জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৮:৪৩ পিএম

জিএম কাদের। ছবি : সংগৃহীত

জিএম কাদের। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনের বিপক্ষে গিয়ে গণভোটে ‘না’ প্রচারণা চালানোয় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে রংপুর মহানগর জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানের রংপুরে আগমন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান জামায়াতে ইসলামীর রংপুর ও দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন।

সংবাদ সম্মেলনে মাওলানা মমতাজ উদ্দিন বলেন, গণভোটে ‘না’-এর পক্ষ নিয়ে জুলাই আন্দোলনের বিপক্ষে গেছে জাতীয় পার্টি। ফ্যাসিবাদ কায়েমে সর্বাত্মক সহযোগিতাকারী জাতীয় পার্টির চেয়ারম্যানকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানান তিনি। 

এ সময় আগামীকাল রংপুর টাউন হলে আয়োজিত জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অংশ নেবেন বলেও জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!