× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:৪৯ এএম

নির্বাচনি প্রচারণায় উত্তরাঞ্চল যাচ্ছেন জামায়াত আমির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:৪৯ এএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ উত্তরাঞ্চল যাচ্ছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় তিনি উত্তরবঙ্গ সফরের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি সফরের বিস্তারিত তুলে ধরবেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুদিনের সফরে তিনি পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। শুক্রবার বেলা ১১টায় পঞ্চগড়, দুপুর ২টায় দিনাজপুর, বিকেল ৪টায় ঠাকুরগাঁও এবং সন্ধ্যায় রংপুরে জনসভা অনুষ্ঠিত হবে।

পরদিন সকালে ডা. শফিকুর রহমান জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সেই দিন সকাল ১০টায় গাইবান্ধার পলাশবাড়ীতে জনসভায় বক্তব্য দেবেন। এরপর দুপুর ১২টায় বগুড়া, বিকেল ৪টায় সিরাজগঞ্জ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভা শেষ করে তিনি ঢাকায় ফিরবেন।

Link copied!