× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৭:২৪ পিএম

ফয়জুল হকের নির্বাচনি প্রচারে মাহমুদা মিতু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৭:২৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু ঝালকাঠি-১ আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এ আসনে তিনি আর নির্বাচন করছেন না এবং ১১ দলীয় জোটের প্রার্থী ফয়জুল হককে সমর্থন দিচ্ছেন।

এরই ধারাবাহিকতায় জামায়াতের প্রার্থী ফয়জুল হকের নির্বাচনি প্রচারে সরাসরি অংশ নিতে দেখা গেছে ডা. মাহমুদা মিতুকে। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তার নেতৃত্বে একটি নির্বাচনি মিছিলের দৃশ্য ধরা পড়ে।

ভিডিওতে দেখা যায়, হাতে মাইক নিয়ে তিনি ‘নারায়ে তাকবির’ স্লোগান দিচ্ছেন। তার পেছনে উপস্থিত জামায়াতের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মিছিল এগিয়ে নিচ্ছেন।

ভিডিওটির ক্যাপশনে ডা. মাহমুদা মিতু লেখেন, দাঁড়িপাল্লার পক্ষে এই প্রচারকে তিনি নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন। এ পথে চলতে গিয়ে তাকে নানা ধরনের কটূক্তি ও অরুচিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তবে জামায়াতের অসংখ্য কর্মী যেভাবে মাঠে নেমে কাজ করছেন, তার তুলনায় এসব বিষয়কে তিনি তুচ্ছ বলেই দেখছেন।

তিনি আরও বলেন, এনসিপি তার ভালোবাসার জায়গা হলেও ঐক্যবদ্ধ জোটের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি এই ভূমিকা পালন করছেন। নিজের বক্তব্যে তিনি পারিবারিক উদাহরণ টেনে বলেন, যেমনভাবে অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো যত্ন করা হয়, তেমনি জোটের প্রার্থীরাও তাদের কাছে আমানত।

ডা. মাহমুদা মিতু সবার প্রতি আহ্বান জানান, যেন ফয়জুল হকের নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রচারকে আমানত মনে করেই কাজ করা হয়। তিনি চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার সময়ই ডা. মাহমুদা মিতু জানিয়েছিলেন, তিনি জামায়াতের প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে প্রচারে অংশ নেবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!