× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:৫৭ পিএম

রেজাউল হত্যা মামলায় আসামিদের আগাম জামিন, জামায়াতের উদ্বেগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:৫৭ পিএম

জামায়াতে ইসলামীর লোগো। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর লোগো। ছবি : সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি স্পষ্ট ও আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় এভাবে একসঙ্গে এতজন আসামিকে আগাম জামিন দেওয়া ন্যায়বিচার প্রত্যাশী মানুষকে হতাশ করেছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা ও বিচার প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি বলেন, নির্বাচনি ইশতেহার ঘোষণার মতো একটি প্রশাসনিক ও জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে পরিকল্পিত হামলার মাধ্যমে একজন জনপ্রিয় নেতাকে হত্যা করা হয়েছে, যা শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির জন্যই গভীর শোক ও বেদনার কারণ। অথচ ঘটনার পরপরই প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়ায় অপরাধীরা আরও উৎসাহিত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা বাড়াতে পারে এবং এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

অবিলম্বে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করে সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে উচ্চ আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জামায়াত প্রত্যাশা করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!