× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৮:০৭ পিএম

দাঁড়িপাল্লা ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগে ডা. খালিদুজ্জামান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৮:০৭ পিএম

ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত  প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। ছবি- সংগৃহীত

ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। ছবি- সংগৃহীত

দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে গণসংযোগ করেছেন ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি কড়াইলের গোডাউন বস্তি এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে দলের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

গণসংযোগকালে ডা. খালিদুজ্জামান স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি উন্নয়ন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরাও দাড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ চালান।

গণসংযোগ চলাকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ডা. খালিদুজ্জামান ভোটারদের আগামী ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

এদিন তিনি কড়াইলের গোডাউন বস্তি এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজখবর নেন এবং এলাকার মানুষের জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

ডা. খালিদুজ্জামান বলেন, “ভোটের আগেও যেমন মানুষের পাশে আছি, নির্বাচিত হলেও মানুষের পাশেই থাকব। সুখে-দুঃখে সবসময় সাধারণ মানুষের সঙ্গে থাকার অঙ্গীকার করছি।”

Link copied!