× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:২৪ পিএম

সমালোচনা করুন, কিন্তু শালীনতা হারাবেন না : জামায়াত আমির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:২৪ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোটের মাঠে সমালোচনা করুন, কিন্তু ব্যক্তিগত আক্রমণ বা শালীনতার সীমা অতিক্রম করা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন সমালোচনা অবশ্যই ভদ্রতা এবং যুক্তি নিয়ে করা উচিত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘সমালোচনা করার অধিকার সবার আছে। তবে এটি অবশ্যই যুক্তি ও শালীনতার সঙ্গে করতে হবে। এমন কোনো ভাষা ব্যবহার করা উচিত নয়, যা অন্যকে আঘাত করতে পারে।’

তিনি বলেন, ‘যদি আপনার প্রিয় মানুষকেও কেউ রুচিবহির্ভূতভাবে সমালোচনা করে, তার জবাবও হওয়া উচিত উত্তম ভাষায় এবং যুক্তিপূর্ণভাবে। এটাই আমাদের শিক্ষা।’

শফিকুর রহমান আশা প্রকাশ করে বলেন, ভোটের মাঠে কাজ করা সবাই তার এই পরামর্শ গুরুত্ব সহকারে গ্রহণ করবেন। এবং প্রার্থনা করেন, আল্লাহ তাআলা যেন সকলকে সাহায্য করেন।

Link copied!