× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১০:৪৩ পিএম

সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগের প্রতিবাদ জামায়াতের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১০:৪৩ পিএম

জামায়াতে ইসলামীর লোগো। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর লোগো। ছবি- সংগৃহীত

সদ্য গঠিত বিএনপি সরকার কর্তৃক ছয়টি সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া প্রকাশ করেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সরকারের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং গাজীপুর সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘সদ্য গঠিত বিএনপি সরকার এই সিদ্ধান্তের মাধ্যমে জনমনের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়েছে।’

গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা, গণহত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করা এবং প্রয়োজনীয় সংস্কারগুলো এগিয়ে নেওয়া। এই লক্ষ্য পূরণের প্রথম ধাপ ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। স্বাভাবিকভাবেই পরবর্তী পদক্ষেপ হিসেবে জনগণ আশা করেছিল যে স্থানীয় সরকারগুলোতে গণতান্ত্রিক পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। নির্বাচন কমিশনও ইতিবাচক ইঙ্গিত দিয়েছিল।’

তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে ছয়টি সিটি করপোরেশনে সরকারদলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার জনমনের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়েছে। এটি নৈতিকভাবে অত্যন্ত গর্হিত এবং জনগণের সঙ্গে প্রতারণার সমতুল্য। এ পদক্ষেপ স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রের অংশ এবং সম্ভাব্য আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ হিসেবে গণ্য হচ্ছে।’

জামায়াত নেতা দাবি করেন, ‘গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক এ পদক্ষেপের প্রতিবাদ জানাচ্ছি। দলীয় ব্যক্তিদের নিয়োগ বাতিল করে সব স্তরের সিটি করপোরেশন ও স্থানীয় সরকারের নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণার জোর দাবি জানাচ্ছি।’

Link copied!