× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৯:২০ পিএম

রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুতে জামায়াতের শোক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৯:২০ পিএম

জামায়াতে ইসলামীর লোগো। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর লোগো। ছবি- সংগৃহীত

বাগেরহাটের রামপালে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও আরও কয়েকজন গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক  বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান তিনি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আজ ১২ মার্চ বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার গুনাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর গাড়ির সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘এই ভয়াবহ দুর্ঘটনায় নারী, শিশু ও সাধারণ যাত্রীদের প্রাণহানির সংবাদ অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয়বিদারক। হঠাৎ করে এতগুলো তাজা প্রাণের ক্ষতি জাতির জন্য অপূরণীয় ক্ষতি।’

মিয়া গোলাম পরওয়ার নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেন।

একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়।

Link copied!