× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৫:২৯ এএম

স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৫:২৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (২৪ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের চেতনা বাস্তবায়নে বীর শহীদদের ত্যাগ স্মরণে কর্মসূচিগুলো পালনের আহ্বান জানান।

বিবৃতিতে নূরুল ইসলাম বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। এ চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ছাত্রশিবির প্রতিশ্রুতিবদ্ধ। একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে দেশপ্রেমিক ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—স্বাধীনতা দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন; মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ; শাখা, থানা ও ওয়ার্ড পর্যায়ে রচনা, কুইজ, বইপাঠ, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা; সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ; এবং দেশের সার্বভৌমত্বের পক্ষে বিভিন্ন পত্রিকা ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচার কার্যক্রম।

কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সংগঠনের মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাগুলোকে এসব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!