× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৫:৪৪ পিএম

দেশ গড়ার কারিগর প্রকৌশলীরা : ডা. শফিকুর রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৫:৪৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় দেশের উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি)-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এফইএবি-এর সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের পরিচালনায় সভায় দেশের বিশিষ্ট প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতিদের মেধা, দক্ষতা ও দেশপ্রেমের কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনশক্তির সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, প্রকৌশলীরা জাতির কারিগর। অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সঙ্গে প্রকৌশলীদের অবকাঠামোগত উন্নয়নে আত্মনিয়োগ করতে হবে। একই সঙ্গে প্রযুক্তি শিক্ষার প্রসার এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বেকারত্ব দূর করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে প্রকৌশলীদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা প্রয়োজন। পাশাপাশি পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার ওপর জোর দেন তিনি। প্রকৌশলীদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তিনি।

অনুষ্ঠানে এফইএবি, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি প্রকৌশলী মাহমুদুর রহমান ফোরামের কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি ও প্রকৌশলীদের ভূমিকা শীর্ষক একটি প্রেজেন্টেশনও প্রদর্শন করা হয়।

সভায় উপস্থিত প্রকৌশলীরা দেশের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী গোলাম মোস্তফা রহমান বলেন, প্রকৌশলীদের সম্মিলিত প্রচেষ্টাই জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এ সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সিনিয়র ও প্রাজ্ঞ প্রকৌশলীরা অংশগ্রহণ করেন এবং উন্মুক্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন।

রূপালী বাংলাদেশ

Link copied!