× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৮:৫৫ এএম

বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় জামায়াত আমিরের কড়া সমালোচনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৮:৫৫ এএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সমালোচনা করেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে ‘নিকৃষ্ট আচরণ’ করা হয়েছে, যা ‘নব্য ফ্যাসিবাদের বার্তা’ বহন করে।

তিনি লেখেন, জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে।

আরও বলেন, ফ্যাসিবাদীরা সব সময় নিজেদের ব্যর্থতা আড়াল করতে প্রতিবাদী কণ্ঠকে দমন করতে চায়। তবে শেষ পর্যন্ত তাদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়।

এ ঘটনার সমালোচনা করে তিনি বলেন, যারা ফ্যাসিবাদী মানসিকতা লালন করে, তারা অতীত থেকে শিক্ষা নেয় কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। লজ্জা, লজ্জা!

এর আগে রোববার (৫ এপ্রিল) রাতে নিজ বাসা থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানায় জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, বিবি সাওদা তার ফেসবুক আইডি থেকে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্ট করেছিলেন। সাইবার প্যাট্রোলিংয়ের মাধ্যমে বিষয়টি শনাক্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রযুক্তিগত কারণে তাৎক্ষণিকভাবে ফোনটির বিস্তারিত বিশ্লেষণ সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধে জড়িত থাকার সন্দেহে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!