× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৩:২৩ এএম

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবিরের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৩:২৩ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২১ এপ্রিল) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, বিকেলে সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে বহিরাগতসহ ছাত্রদল নামধারী ব্যক্তিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।  এতে কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করা হয়।

তিনি বলেন, শিক্ষাঙ্গনে এ ধরনের সহিংসতা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।  মতভিন্নতা থাকলেও তা কখনোই সহিংসতার মাধ্যমে প্রকাশ করা উচিত নয়।  এ ধরনের ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করে এবং শিক্ষার্থীদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে।

মিয়া গোলাম পরওয়ার ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানান। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!