× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০২:৫৯ পিএম

গণভোট নিয়ে সংকট বিএনপিকেই সমাধান করতে হবে : পরওয়ার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০২:৫৯ পিএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

গণভোট বাস্তবায়ন নিয়ে সৃষ্ট সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে খেলাফত মজলিস আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোট বাস্তবায়ন প্রসঙ্গে ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়ার বক্তব্যের কোনো যৌক্তিকতা নেই। এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলেও তিনি মন্তব্য করেন। তার দাবি, বিএনপি পূর্বে গণভোট বাস্তবায়নে বাধা দিয়েছে এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে নোট অব ডিসেন্ট দেখিয়ে তা এড়িয়ে যেতে চাইছে।

তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রীকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান।

জ্বালানি পরিস্থিতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, দেশে জ্বালানি সংকট প্রকট হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় তা অস্বীকার করছে। বাস্তবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনই পরিস্থিতির প্রমাণ।

তিনি আরও অভিযোগ করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করার চেষ্টা চলছে এবং সহিংসতার মাধ্যমে ব্যর্থতা আড়াল করা হচ্ছে। চট্টগ্রাম সিটি কলেজে সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!