× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০২:৫২ পিএম

এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে জামায়াত আমির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০২:৫২ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন এবং তাদের সুস্থতা ও সফলতা কামনা করেন। পাশাপাশি কেন্দ্র সচিবদের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

পরিদর্শনে তার সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতারা।

পরবর্তীতে তিনি পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য স্থাপিত ছাউনি ও সুপেয় পানির ব্যবস্থাও পরিদর্শন করেন। এ সময় উপস্থিত অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং তারা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!