× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১, ২০২৬, ১২:০২ পিএম

প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ প্রচার, বিচার দাবি ডা. শফিকুর রহমানের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১, ২০২৬, ১২:০২ পিএম

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর পরিবারকে ঘিরে অশালীন ও বিভ্রান্তিকর প্রচারের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ ধরনের নিন্দনীয় কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দায়ীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজে বিচার দাবি না করলেও তিনি ব্যক্তিগতভাবে এই ঘটনার সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন। মানবিক দৃষ্টিকোণ থেকে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়ে আমাদেরও সন্তানের মতো’ এ ধরনের অপপ্রচার সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। একই সঙ্গে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপের পথে না গিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানান।

সংসদের বক্তব্যে বিরোধীদলীয় নেতা ক্ষমতাসীনদের অতীত বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন, নির্বাচনের আগে দেওয়া কিছু প্রতিশ্রুতি এখনো কার্যকর আছে কি না। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার বিষয়গুলো নিয়ে স্পষ্ট অবস্থান জানা প্রয়োজন।

দেশে অতীত সময়ের নানা অপরাধের বিচার নিয়েও জোর দেন তিনি। গুম, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত না হলে এর দায় রাষ্ট্রকেই বহন করতে হবে বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, তারা কেবল বিরোধী দলের প্রতিনিধিত্ব করতে সংসদে আসেননি, বরং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরতেই তাদের অবস্থান।

কৃষিখাত নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন এবং মধ্যস্বত্বভোগীদের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। গ্রামে কম দামে বিক্রি হওয়া পণ্য শহরে কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে এ অবস্থায় কৃষকদের জন্য কার্যকর সহায়তা প্রয়োজন বলে তিনি মনে করেন।

এছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি। বিদেশি প্রভাবের তোয়াক্কা না করে সরকার যদি সাহসিকতার সঙ্গে এ প্রকল্পে এগিয়ে যায়, তবে দেশের মানুষ তার পাশে থাকবে বলেও উল্লেখ করেন বিরোধীদলীয় এই নেতা।

রূপালী বাংলাদেশ

Link copied!