× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ১০:১৫ পিএম

ছাত্রত্বের প্রশ্নে কড়া জবাব দিলেন শিবির সভাপতি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ১০:১৫ পিএম

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম। ছবি- সংগৃহীত

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলামের ছাত্রত্ব ও বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি অভিযোগ করেছেন, ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একজন শিক্ষার্থী কীভাবে এখনো ছাত্র সংগঠনের নেতৃত্বে থাকতে পারেন।

তবে এই অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রশিবির সভাপতি মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘এ ধরনের কথাবার্তা রাজনীতিতে নোংরামির পরিবেশ সৃষ্টি করে। আমরা যদি এসব নিয়েই ব্যস্ত থাকি, তাহলে সুস্থ ধারার রাজনীতির প্রত্যাবর্তন সম্ভব নয়। দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে বিতর্কিত মন্তব্য এড়িয়ে চলা উচিত।’

ছাত্রত্ব সংক্রান্ত প্রশ্নের জবাবে জাহিদুল ইসলাম জানান, তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মাস্টার্স করছেন। এটি তার তৃতীয় মাস্টার্স ডিগ্রি। এর আগে তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেছেন।

এর আগে ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির অতীতে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ রয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের এক নেতা অতীতে ছাত্রলীগের কমিটিতেও ছিলেন। তার দাবি, শিবির এখন ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা করছে।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম পাল্টা বক্তব্য দিয়েছেন। তারা অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিবিরকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে।

Link copied!