× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৫:৩২ পিএম

ছাত্রশিবির ‘মানুষ তৈরির প্রজেক্ট’: সভাপতি জাহিদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৫:৩২ পিএম

ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম। ছবি- সংগৃহীত

ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রমকে ‘মানুষ তৈরির প্রজেক্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম। একই সঙ্গে তিনি বলেন, ‘কেউ যদি মানুষ তৈরির এই প্রজেক্টকে রাজনৈতিক সংজ্ঞায়ন করে, তবে হ্যা, এটাই আমাদের রাজনীতি’।

রোববার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবিরের সব কার্যক্রমের সর্বোচ্চ ৫-১০ শতাংশ প্রচলিত ধারার রাজনীতির সঙ্গে মিল আছে। বাকি ৯০ শতাংশ কাজই হচ্ছে ব্যক্তি গঠন। এই পলিসি একজন শিক্ষার্থীকে একাডেমিক যোগ্যতার পাশাপাশি দক্ষতা (হার্ড ও সফট স্কিল) এবং নৈতিক মান অর্জনে সহায়তা করে’। 

শিবির সভাপতির ভাষায়, ‘আমাদের কনসেপ্ট হলো ছাত্রশিবির মানে শুধু ভালো ছাত্রই হবে না। পাশাপাশি পরিবার, আত্মীয়, প্রতিবেশী, বন্ধু, সমাজ ও নিজ কমিউনিটিতে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করবে’।

‘কেউ যদি মানুষ তৈরির এই প্রজেক্টকে রাজনৈতিক সংজ্ঞায়ন করে, তবে হ্যাঁ, এটাই আমাদের রাজনীতি’।

রূপালী বাংলাদেশ

Link copied!