খান সাহেব কোমরউদ্দীন কলেজ ছাত্রদলের সাবেক সদস্যসচিব মো. তারিকুল ইসলাম (তারেক) ইন্তেকাল করেছেন। তিনি কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ষোলহালিয়া গ্রামের মো. লুৎফর রহমান মিস্ত্রির পুত্র। তার বয়স হয়েছিল আনুমানিক ৩৫ বছর।
সোমবার (১৬ ফেব্রয়ারি) বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
রাত আনুমানিক ৮টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম তারিকুল ইসলাম তারেক সজ্জন ও সদালাপী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি এক ছেলে, স্ত্রী, পিতা, মাতা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে বিভিন্ন সামাজিক মহল গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।


