× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৫:০৭ পিএম

ম্যানচেস্টার থেকে সিলেটে ফ্লাইট চালু করবে জামায়াত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৫:০৭ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি - সংগৃহীত

সিলেটিরা দেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখেছেন। আমরা সরকার গঠন করতে পারলে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটে ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া নবীন চন্দ্র স্কুল মাঠে জেলা জামায়াত আয়োজিত  নির্বাচনি জনসভায়  এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১২ তারিখের ভোট হবে বাংলাদেশ পরিবর্তনের ভোট। এটি চব্বিশের যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভোট। এই ভোটের সঙ্গে গণভোট বা হ্যাঁ ভোট জয়যুক্ত হলে আমরা একটি পরিবর্তিত বাংলাদেশ পাব। গণভোট হলো বাংলাদেশকে বদলে দেয়ার ভোট, নতুন বাংলাদেশের জন্মের ভোট। হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী।

তিনি বলেন, আমি চায়ের রাজধানী মৌলভীবাজারে জন্মগ্রহণ করেছি। চা শ্রমিকদের ভুলে গেলে আমি নিজেকেই ভুলে যাব। আমি তাদের জন্য দুটি বিষয় নিশ্চিত করব; একটি স্বাস্থ্য ও অন্যটি সুশিক্ষা। আমরা চাই না শুধু রাজার ছেলে রাজা হবে। আমরা চাই, একজন শ্রমিক ভাই বা বোনের মেধাবী সন্তান হলে রাষ্ট্র তার মেধা বিকাশের দায়িত্ব নেবে এবং সে একদিন দেশের প্রধানমন্ত্রী হবে।

জামায়াতে ইসলামীর আমির বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অনেকে বিদেশে যান। সেখানে কোনো প্রবাসী ভাই মারা গেলে মরদেহ আনা নিয়ে ধস্তাধস্তি শুরু হয়, আমরা এটা চাই না। আমরা চাই, রাষ্ট্র নিজ দায়িত্বে এই মরদেহগুলো সম্মানের সঙ্গে বাংলাদেশে নিয়ে আসবে। এছাড়া কোনো শ্রমিক প্রবাসে মারা গেলে তার পরিবার যেন অসহায় হয়ে না পড়ে, সরকার সেই দায়িত্ব নেবে। দেশে চুরি এবং চাঁদাবাজি বন্ধ হলে এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা সম্ভব।

তিনি বলেন, আমরা পাহাড়ি, সমতল, নিম্নাঞ্চল এবং সকল জাতি, বর্ণ ও শ্রেণির মানুষদের নিয়ে একটি শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। একটি শ্রেণি সম্পদের পাহাড় গড়বে, আরেকটি শ্রেণি অনাহারে থাকবে; এটা আমরা হতে দেব না।

রূপালী বাংলাদেশ

Link copied!