× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৫:০৩ পিএম

১৪ ঘণ্টায় ২৩ লাখ টাকা পেলেন তাসনিম জারা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৫:০৩ পিএম

ডা. তাসনিম জারা। ছবি- সংগৃহীত

ডা. তাসনিম জারা। ছবি- সংগৃহীত

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা নির্বাচনি তহবিল সংগ্রহে ব্যাপক সাড়া পেয়েছেন। তিনি জানান, মাত্র ১৪ ঘণ্টার মধ্যে তিনি পেয়েছেন ২৩ লাখ ৬৮ হাজার টাকার অনুদান।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. জারা জানান, তাদের মোট ফান্ডরেইজিংয়ের লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এরই মধ্যে লক্ষ্যের অর্ধেকেরও বেশি অর্থ সংগ্রহ হয়ে গেছে। নির্ধারিত লক্ষ্য পূরণ হলেই অনুদান সংগ্রহ বন্ধ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, বিকাশের লেনদেন সীমা পূর্ণ হয়ে যাওয়ায় যারা অনুদান দিতে পারছেন না, তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন।

ফান্ডরেইজিং প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে বলে আশ্বস্ত করেন ডা. জারা। তিনি জানান—

  • কেবল বিকাশ ও ব্যাংকের মাধ্যমে অনুদান গ্রহণ করা হচ্ছে, যাতে প্রতিটি লেনদেনের নির্ভরযোগ্য রেকর্ড থাকে;
  • সংগ্রহকৃত অর্থের হিসাব নিয়মিত প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে;
  • ব্যয়ের পূর্ণাঙ্গ বিবরণও জনসমক্ষে তুলে ধরা হবে;

এর আগে তিনি জানিয়েছিলেন, অনুদানের আহ্বান জানানোর পর প্রথম ৭ ঘণ্টাতেই ১২ লাখ টাকার বেশি অর্থ সংগ্রহ হয়। সে সময় তিনি দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের সহযোগিতা প্রত্যাশার চেয়েও অনেক বেশি।

Link copied!