ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আ.লীগের ভোট টানতে বিএনপি-জামায়াত প্রতিযোগিতা করছে : নাহিদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:৩৫ পিএম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোট ও কর্মীদের নিজেদের দিকে টানার জন্য বিএনপি ও জামায়াতে ইসলামী ‘রীতিমতো প্রতিযোগিতা’ করছে। তিনি বলেন, এখন যে ভোটটি নেবে, তার কিছু লক্ষণ প্রকাশ পাবে। তখন বলা হচ্ছে, মামলা প্রত্যাহার করা হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ডেইলি স্টারের নির্বাচনবিষয়ক এক সংলাপে নাহিদ বলেন, ক্ষমতায় আসার আগেই দুই প্রধান বিরোধী দল একে অপরের সাথে ভোট ও কার্যক্রম দখলের জন্য তৎপর।

তিনি উদাহরণ দিয়ে বলেন, দক্ষিণাঞ্চলের দেবিদ্বার এলাকায় ২০০ জন আওয়ামী লীগ কর্মী সম্প্রতি বিএনপিতে যোগদান করেছে। এটি মিডিয়ার সামনে, সকলের নজরে এবং প্রশাসনের উপস্থিতিতে ঘটেছে।

এনসিপির আহ্বায়ক, মিডিয়া যদি ভুল তথ্য দেয়, সেটা সংশ্লিষ্ট দলের দায়িত্বে রয়েছে তা সঠিক প্রমাণ করা। এ ধরনের উদাহরণ শুধু দেবিদ্বার নয়, দেশের বিভিন্ন এলাকায় আমরা লক্ষ করছি।

নাহিদ ইসলাম আরও বলেন, তার দল ক্ষমতায় এলে জুলাই সনদ সম্পূর্ণ বাস্তবায়ন করবে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও ন্যায়বিচার নিশ্চিত করবে।

সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সংলাপে বলেন, সংবাদ, ফেইক নিউজ বা সোশ্যাল মিডিয়ায় যেটা প্রকাশ পায়, সব নিয়ে তর্কে সময় নষ্ট হবে না। গণঅভ্যুত্থান স্বতঃস্ফূর্ত হয়েছিল। আমাদের লক্ষ্য ফ্যাসিবাদের পুনরাবির্ভাব রোধ করা এবং অর্থনৈতিক ও শাসন কাঠামো সংস্কার করে জনগণকে ক্ষমতায়ন করা। নতুন প্রজন্ম, বিশেষ করে জেন-জি, ইতোমধ্যেই অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। ইতিহাস থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে ভুল হতে পারে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান স্পন্টেনিয়াস হলেও তা কখনো সম্পূর্ণ অগঠিত নয়; মানুষের স্বতঃস্ফূর্ত শক্তির গুরুত্ব বোঝা দরকার। আমাদের লক্ষ্য হলো ফ্যাসিবাদী চিন্তাভাবনা ও সিস্টেম নির্মূল করা এবং দেশের জনগণকে ক্ষমতায়ন করা।

সংলাপে একজন বক্তা বলেন, ‘কখনো কখনো আওয়ামী লীগের কিছু কর্মী বিএনপিতে যোগ দিচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রসঙ্গে বলেন, এই বিষয়টি সাধারণীকরণ করা যায় না। কিছু ক্ষেত্রে এটি হতে পারে, কিন্তু চূড়ান্ত মনোনয়ন এখনো ঘোষণা হয়নি। তাই এই মুহূর্তে এমন ঘটনা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আমরা কোনো ফ্যাসিস্টকে সমর্থন করি না।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘পত্রিকায় সব খবর সত্য প্রকাশ পায় না। গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের স্বচ্ছতা আমাদের বিশ্বাসযোগ্যতার একটি অপরিহার্য অংশ। আমাদের দলে এমন কোনো ঘটনা নেই। তবে যদি ঘটে, আমরা ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, তার দল নির্বাচিত হলে শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করবে। রপ্তানি আয় বৃদ্ধি ও রপ্তানির বহুমুখিকরণ করা হবে। এ ছাড়া সকল পর্যায়ে শিক্ষা বিনামূল্যে হবে এবং নারীর ক্ষমতায়ন ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে।