× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:১০ পিএম

তপশিল সংশোধনের দাবি এনসিপির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:১০ পিএম

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। ছবি- সংগৃহীত

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ অপরিবর্তিত রেখে তপশিলের অন্যান্য তারিখগুলো সংশোধনের দাবি জানিয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনকে (ইসি) সকল প্রার্থী ও দলের প্রতি সমান আচরণ নিশ্চিত করার অনুরোধ করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

বৈঠক শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, আচরণবিধি প্রতিপালন এবং প্রবাসী ভোটার ও নির্বাচনী পরিবেশ নিয়ে সিইসির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। বিশেষ করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নেওয়া পদক্ষেপগুলো যেন মিডিয়ায় যথাযথভাবে প্রচার করা হয়, সেই দাবি জানিয়েছি।

এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। আমরা নির্বাচন যথাসময়ে আয়োজনের আহ্বান জানিয়েছি। কিছু পক্ষ নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জনগণকে আমরা অনুরোধ জানাচ্ছি দেশের সংস্কারের জন্য ‘হ্যাঁ’ ভোট দিন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনে এখনও ফ্যাসিবাদের প্রভাব রয়েছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য ইসিকে সক্ষমতা বাড়াতে হবে। একইসঙ্গে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা প্রয়োজন। আমরা তপশিলের কিছু তারিখ পুনর্বিবেচনার অনুরোধ করেছি।

নির্বাচনী প্রতীকের বিষয়ে পাটওয়ারী স্পষ্ট করেন, এনসিপি কোনো নির্বাচনী জোট গঠন করলেও তারা আগামী নির্বাচনে ‘শাপলা’ প্রতীক নিয়ে অংশ নেবে। আওয়ামী লীগের অস্থিতিশীলতার প্রচেষ্টা আমরা কোনোভাবেই মেনে নেব না।
 

Link copied!