× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:১৮ পিএম

ভারতের সহযোগিতায় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ.লীগ : এনসিপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:১৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ অভিযোগ করেন।

পাটওয়ারী জানান, নির্বাচনের নিরাপত্তা নিয়ে এখনো উদ্বেগ ও সংশয় আছে। শরীফ ওসমান হাদি হত্যায় আওয়ামী লীগের যোগসাজশ আছে। এটাও নির্বাচন পেছানোর ষড়যন্ত্র।

এনসিপির এই নেতা আরও জানান, কারো সাথে জোট নয়, এনসিপি নিজস্ব প্রতীকেই নির্বাচনে অংশ নেবে। আর আসন সমঝোতা হলেও ‘শাপলা কলি’ প্রতীকেই নির্বাচন করবেন তারা।

এনসিপি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার পক্ষে বলেও মন্তব্য করেন তিনি। পাটওয়ারী জানান, দলটির প্রত্যাশা—নির্বাচন কমিশনের ভুলের কারণে নির্বাচনের তারিখ যাতে পিছিয়ে না যায়।

Link copied!