ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:৫১ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার (২৯ ডিসেম্বর) এনসিপির একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটর এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।

জানা গেছে, সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদও উপস্থিত থাকবেন এবং আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেবেন।