× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৯:৫০ এএম

প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে : নাসীরুদ্দীন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৯:৫০ এএম

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো আবারও অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন। বর্তমান বাংলাদেশে এসব আর দেখতে চাই না বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজও ওসমান হাদির খুনিদের ট্রেস করতে পারেনি সরকার। ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম। এগারোদলীয় জোট আজাদির জোট হয়ে কাজ করবে, আমরা গোলামীর রাজনীতি করব না।’

তিনি বলেন, ঢাকা-৮ আসনের শাহবাগ, রমনা এলাকাগুলোকে আজাদির এলাকা ঘোষণা করলাম। এই এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি গ্রাহ্য করা হবে না। সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। ওসমান হাদির আজাদির লড়াই জারি রাখব আমরা। সাম্য, হাদিসহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা মাঠে নামছি।

নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করে বলেন, খালেদা জিয়া সবার, তাকে ব্যবহার করে নির্বাচনি ফায়দা লুটার চেষ্টা চলছে। এটা খালেদা জিয়ার জন্য অসম্মানজনক। এতে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!