× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১২:০৫ পিএম

গণসংযোগে অসুস্থ নাসীরুদ্দীন পাটওয়ারী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১২:০৫ পিএম

১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক এবং ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী গণসংযোগের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। যার কারণে তার সারাদিনের সh নির্বাচনি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) পাটওয়ারী ফজরের নামাজের পর থেকে সকাল ৮টা পর্যন্ত শান্তিনগর বাজারে গণসংযোগ পরিচালনা করেন। ওই সময় হঠাৎ শরীরিক অসুস্থতা অনুভব করলে তার মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। 

শামিল জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী সকালে গণসংযোগ শেষ করার পর অসুস্থ বোধ করেন। বর্তমানে তার সারাদিনের সমস্ত কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তিনি সুস্থ বোধ করলে পুনরায় নির্বাচনি কার্যক্রম শুরু করা হবে এবং প্রোগ্রামের সময় ও স্থান সম্পর্কে পরে মেসেজের মাধ্যমে সকলকে জানানো হবে।

এর আগে পাটওয়ারী শান্তিনগর বাজারে গণসংযোগের সময় বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যারা আমাদের ভয় দেখাতে আসবে, আমরা ধৈর্য এবং শান্তির সঙ্গে তাদের মোকাবিলা করব।

পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ নাসীরুদ্দীন পাটওয়ারী সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পিডব্লিউ কলোনি এবং নয়াপল্টনে গণসংযোগ, পুরানা পল্টন মসজিদে জোহরের নামাজ, দুপুর ২টা ৩০ মিনিটে লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনি পথসভা, বায়তুল মোকাররমে আসরের নামাজ এবং এরপর মসজিদ এলাকা ও গুলিস্তান এলাকায় গণসংযোগ করার কথা ছিল।

নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি কার্যক্রম স্থগিত হওয়ায় সমর্থক ও স্থানীয় ভোটাররা কিছুটা উদ্বিগ্ন হলেও তার মিডিয়া টিম জানায়, তিনি সুস্থ হলে কার্যক্রম পুনরায় শুরু করা হবে।

Link copied!