× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০১:০৯ পিএম

রংপুরে যাচ্ছেন আসিফ মাহমুদ-হাসনাত আবদুল্লাহ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০১:০৯ পিএম

আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচারের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘নির্বাচনি পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ রংপুরে যাচ্ছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুরে এনসিপির নির্বাচনি পদযাত্রা শুরু হবে।

দলীয় সূত্রে জানা গেছে, এই পদযাত্রার মাধ্যমে এনসিপি তাদের নির্বাচনি প্রতীক ‘শাপলা কলি’ পরিচিত করার পাশাপাশি গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানাবে।

কর্মসূচির অংশ হিসেবে বিকেলে কাউনিয়া বাসস্ট্যান্ডে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের পক্ষে আয়োজিত এক নির্বাচনি পথসভায় এবং সন্ধ্যায় পীরগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেবেন আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ। এসব কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমও উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এনসিপির রংপুর মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন বলেন, এই পদযাত্রার মূল লক্ষ্য সাধারণ মানুষের কাছে ‘শাপলা কলি’ প্রতীককে পরিচিত করা এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে জনমত গড়ে তোলা।

দলীয় সূত্র আরও জানায়, রংপুর সফর শেষে এনসিপি উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড়ে জনসভা করবে। পরে নাটোরে জনসভা এবং রাজশাহীতে পথসভা করার কর্মসূচিও রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!