× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১০:২১ পিএম

এনসিপি নেতা শিশিরকে হত্যার হুমকি, থানায় জিডি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১০:২১ পিএম

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। ছবি- সংগৃহীত

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপের খুদে বার্তার মাধ্যমে তাকে এ হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, একটি বিদেশি নম্বর থেকে তাকে বারবার অফলাইন ও অনলাইনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

পোস্টে হোয়াটসঅ্যাপে পাওয়া হুমকিমূলক বার্তার ছবি তুলে ধরেন। সেখানে লেখা ছিল, ‘তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে। এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না। তোর লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে, মনে রাখিস।’

হোয়াটসঅ্যাপ বার্তাটি পাঠানো ব্যক্তি নিজেকে জাহিদ হোসেন নামে পরিচয় দিয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন এনসিপির এই নেতা।

শিশির তার পোস্টে আরও লেখেন, আজকেও ওই নম্বর থেকে তাকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি লেখেন, ‘হাদি ভাইয়ের পর শহীদ হওয়ার সিরিয়ালটা কি আমার হবে?’

তিনি আরও বলেন, ‘আমরা লড়াই করার জন্যই তো পৃথিবীতে এসেছি। জুলুমের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া কি জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা নয়?’

এনসিপির এ নেতা ফ্যাসিবাদ ও নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘ফ্যাসিবাদ ও নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম চলবে, জবাব চলবে, লড়াই চলবে। আমরা থামতে জানি না, আমরা থামব না—ইনশাআল্লাহ।’

এদিকে, হত্যার হুমকির ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশির। জিডি সূত্রে জানা যায়, বিদেশি একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল ও খুদে বার্তার মাধ্যমে তাকে ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

জিডিতে উল্লেখ করা হয়, গত ২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে অপরিচিত একটি বিদেশি নম্বর (+৯৭১৫৪৩২৫২৬৯৫) থেকে কল ও মেসেজ আসে। মেসেজে তাকে নির্বাচনপূর্ব সময়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। বিষয়টি তার ও তার পরিবারের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডিতে আরও বলা হয়, অজ্ঞাতনামা ব্যক্তির এমন হুমকির কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন। এ অবস্থায় সংশ্লিষ্টদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতা কামনা করা হয়েছে।

Link copied!