ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আ.লীগের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় যেতে চাচ্ছে বিএনপি : এনসিপি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:২০ পিএম
এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিং। ছবি- সংগৃহীত

পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসতে চাচ্ছে বিএনপি। বিএনপির প্রার্থীদের সভা-সমাবেশে আওয়ামী লীগের নেতারা জয় বাংলা স্লোগান দিয়ে তাদের পক্ষে ভোট চাচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, একটি দলের আজ্ঞাবহ হয়ে নিরপেক্ষ ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে নির্বাচন কমিশন। 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন মনিরা শারমিন বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের যেখানে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর কথা, সেখানে তারা এবং পুলিশ প্রশাসন একটি বিশেষ দলের হয়ে কাজ করছে। নির্বাচনি প্রচারে যাওয়া নারীদের হেনস্তা করছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া উপ কমিটির সদস্য শাওন মাহফুজ এবং ডায়াস্পোরা এলায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারোয়ার।