× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৪:৫৪ পিএম

‘আন্টি সোসাইটি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভোটকেন্দ্র পাহারার আহ্বান হাসনাতের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৪:৫৪ পিএম

কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় প্রার্থী ও এনসিপিরি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ছবি- সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় প্রার্থী ও এনসিপিরি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ছবি- সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ‘নীরব বিপ্লব’ ঘটানোর জন্য স্থানীয় নারীদের—যাদের তিনি ‘আন্টি সোসাইটি’ হিসেবে উল্লেখ করে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মী, পোলিং এজেন্ট ও সাধারণ ভোটারদের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন। লাইভে তিনি দেবিদ্বারের ভোটারদের ব্যাপক অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানান।

হাসনাত বলেন, ‘উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটের প্রথম অংশ শেষ হয়েছে। বাংলাদেশের সব প্রান্তের যারা এখনো ভোট দেননি, আপনাদের কাছে অনুরোধ—আপনারা কেন্দ্রে যান এবং ভোটাধিকার প্রয়োগ করুন। যে কোনো মার্কায়, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। আপনার গণতান্ত্রিক অধিকার আপনি নিজেই প্রয়োগ করুন।’

নিজ নির্বাচনি এলাকা দেবিদ্বারের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রিয় দেবিদ্বারবাসী, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই এক নীরব বিপ্লব।” বিশেষ করে নারীদের সক্রিয় উপস্থিতি ও ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক ক্ষেত্রে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নারীরাই পরিবারের পুরুষ সদস্যদের ভোটকেন্দ্রে নিয়ে এসেছেন।’

তিনি বলেন, ‘আমার মা-বোনরা, আমার আন্টিরা একদম বিপ্লব করে দিয়েছেন। ‘আন্টি সোসাইটি’র কাছে আমি অনেক কৃতজ্ঞ। দেখা গেছে, আঙ্কেলদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকলেও আন্টিরা তাদের কেন্দ্রে নিয়ে এসেছেন।’

এ ছাড়া তরুণ ভোটার, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণকেও তিনি ইতিবাচকভাবে তুলে ধরেন। তরুণদের এই আগ্রহ ও উদ্দীপনাকে ভবিষ্যতের রাজনীতির জন্য আশাব্যঞ্জক বলেও মন্তব্য করেন তিনি।

দেবিদ্বারে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন হাসনাত। তিনি বলেন, ‘এতক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই ভালো কাজ করেছে। বিশেষ করে মিলিটারি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন—দেবিদ্বারে তারা এক্সিলেন্ট জব করেছে।’

তবে দেশের অন্য কিছু জায়গা থেকে কিছু অনিয়মের খবর পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। সেসব বিষয়ে বিস্তারিত জানার পর মন্তব্য করবেন বলে জানান।

লাইভে তিনি তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে এবং কোনোভাবেই নিয়মবহির্ভূত কাজ করা যাবে না। ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা, তাদের ভোটদানে উৎসাহিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

হাসনাত বলেন, ‘আপনারা যেভাবে নিয়ম মেনে ভোট দিয়েছেন, সেভাবেই সবাইকে উৎসাহিত করুন। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন, কোনো বিশৃঙ্খলা যেন না হয়।’

ভোটকেন্দ্র পাহারা দেওয়ার বিষয়ে তিনি বিশেষভাবে নির্দেশনা দেন। তার ভাষায়, ভোটগ্রহণ শেষে পোলিং এজেন্টদের অবশ্যই প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরযুক্ত ফলাফল সংগ্রহ করতে হবে।

তিনি বলেন, ‘আমাদের ১১৬টি কেন্দ্র রয়েছে। ১১৬ জন পোলিং এজেন্টকে বলব—ফর্ম-১৬ নামে একটি ফর্ম আছে, প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরসহ সেই ফর্ম সংগ্রহ করে তারপর কেন্দ্র ছাড়বেন। ফর্ম-১৬ ছাড়া বের হবেন না।’

তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৪টার পর ভোট গণনা শুরু হবে। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের নিজ নিজ কেন্দ্রে অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান তিনি, যাতে কোনোভাবে নির্বাচনের ফলাফল কারচুপি করা না যায়।

সবশেষে দেবিদ্বারের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাসনাত বলেন, ভোটের এই অংশগ্রহণ গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করে এবং এই সচেতনতা ভবিষ্যতেও বজায় রাখার আহ্বান জানান তিনি।

Link copied!