× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:৫৪ পিএম

ফল পাল্টানোর অভিযোগে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:৫৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঢাকা-৮ আসনের নির্বাচনের ফলাফল পরিবর্তনের চেষ্টার অভিযোগ তুলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গেছেন ১১ দল সমর্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তিনি এ অভিযোগ নিয়ে কার্যালয়ে উপস্থিত হন। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সেখানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্র জানায়, ছয়টি কেন্দ্রের ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলে তিনি লিখিতভাবে বিষয়টি অবহিত করেছেন।

এ বিষয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ খান দাবি করেন, সংশ্লিষ্ট কয়েকটি কেন্দ্রে তিন দফা ভোট গণনা করা হয়েছে। গণনার সময় এজেন্টদের আটকে রেখে বাতিল ঘোষিত ভোট পুনরায় যুক্ত করে ফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ ও ইস্কাটন গার্ডেন কেন্দ্রের বাতিল ভোট বৈধ হিসেবে গণ্য করার জন্য মির্জা আব্বাস ও তার সমর্থকদের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে।

শাহিন আহমেদ খান আরও বলেন, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজ কেন্দ্রে গণনা শেষে তাদের হাতে ফলাফলের কপি দেওয়া হয়েছে। তবে এখন এসব কেন্দ্রে পুনরায় গণনার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং কেন্দ্রের ভেতরে লোকজনকে আটকে রাখা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এ ছাড়া পল্টন এলাকার পরিবার পরিকল্পনা কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হলেও ফল ঘোষণা আটকে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন প্রার্থীর পক্ষের সংশ্লিষ্টরা।

রূপালী বাংলাদেশ

Link copied!