× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:২২ পিএম

আল্লাহ আমাদের সঙ্গে আছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:২২ পিএম

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

নিজের সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোরআনের আয়াতসম্বলিত একটি পোস্ট দিয়ে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি লিখেছেন, হতাশ বা দুঃখ করবেন না। নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে হাজারো সমর্থক প্রতিক্রিয়া জানান।

 

শহিদুল ইসলাম নামে একজন মন্তব্য করেন, সাবাস বস। হেরে গিয়েও আমরা জিতে গেছি। দিন দিন আপনার প্রতি ভালোবাসা বাড়ছে।

আকিমুল ইসলাম আতিক লেখেন, যদি তুমি হেরে যাও, তবে তুমি শেষ। যদি তুমি রুখে দাঁড়াও, তুমিই বাংলাদেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে এনসিপি মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। একই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচনটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তবে শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীকে জয়ী হন মির্জা আব্বাস।

Link copied!