× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৭:৫১ পিএম

দুদকে সাকিব ভক্তদের অভিযোগ, যা বললেন আসিফ মাহমুদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৭:৫১ পিএম

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভিযোগ প্রমাণিত হলে যেকোনো শাস্তি মেনে নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানায় এনসিপি আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার অভিযোগ তুলে একটি পক্ষ দুদকে লিখিত অভিযোগ দিয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তিনি আইনানুগ যেকোনো শাস্তি মেনে নেবেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাকিব আল হাসানের একদল সমর্থক দুদক কার্যালয়ে গিয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। দুদক সূত্র জানায়, ২০-৩০ জনের একটি দল স্লোগান দিতে দিতে কার্যালয়ে প্রবেশ করে এবং লিখিত অভিযোগ জমা দেয়।

ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে এনসিপির মুখপাত্র বলেন, নাগরিক সমস্যার সমাধানের মাধ্যমে নতুন ধারার রাজনীতি গড়ে তুলতে চায় দলটি। আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিয়মিত গণসংযোগ কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি।

এসময় দলের কেন্দ্রীয় ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন আসিফ মাহমুদ।

রূপালী বাংলাদেশ

Link copied!