× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০১:৩৪ পিএম

ঢাবিতে বিএনপি নেতাকে ভিসি নিয়োগ, যা বললেন ডা. মিতু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০১:৩৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। এ নিয়োগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। সোমবার (১৬ মার্চ) নিজের ফেসবুক পোস্টে তিনি মেধার পরিবর্তে দলীয় বিবেচনায় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন।

ডা. মিতু তার স্ট্যাটাসে লেখেন, “কোটা না, মেধা এই স্লোগান দেওয়া জাতির বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অন্য ধরনের স্লোগানের ব্যক্তি। বিষয়টি দুঃখজনক।”

এর আগে আরেকটি পোস্টে তিনি দেশের তরুণ প্রজন্মের রাজনৈতিক চেতনা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, বর্তমান প্রজন্ম পরিবর্তনের প্রত্যাশা রাখলেও বাস্তবতায় নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

এ ছাড়া, গত ১১ মার্চ সরকারি সহায়তা বিতরণ সংক্রান্ত একটি বিষয় নিয়েও তিনি মন্তব্য করেন এবং হাসনাত আবদুল্লাহকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।

নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতার বিষয়টি নিশ্চিত করা জরুরি।

রূপালী বাংলাদেশ

Link copied!